Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে এনপিপির উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   20-Oct-2025   48

Photo

নড়াইলে এনপিপির উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি  : 

নড়াইল - ২ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপির)  চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমান প্রদত্ত ধানের শীষ প্রতীক প্রাপ্ত ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এর পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে  বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপির) আয়োজনে নির্বাচনী গণসংযোগ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।  লোহাগড়া উপজেলা ও পৌর এনপিপির উদ্যোগে ধানের শীষের পক্ষে একটি মিছিল  এনপিপির লোহাগড়া কার্যালয় থেকে শুরু করে লোহাগড়া ও লক্ষীপাশা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে লোহাগড়া এনপিপির কার্যালয়ে এসে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্লা, বিএনপি নেতা ইকলাস মোল্লা, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস, প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া, এনপিপি নেতা মোঃ বদিয়ার রহমান, জামান হাবীব, এনপিপির মহিলা নেত্রী ববিতা বেগম, হিরা খানমসহ প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশ বক্তার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান নড়াইল -২ আসনে যাকে মনোনয়ন দিবেন আমরা বিএনপি ও সমমনা জোটের শরীক দল এনপিপি সেই প্রার্থীর সঙ্গে থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে নড়াইল -২ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে উপহার দিবো।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ পিপলস পার্টি এনপিপি  বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে।

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানেষ শীষ মার্কার প্রার্থীরকে বিজয়ী করতে হবে এটাই আমাদের মূল লক্ষ।

বক্তারা আরও বলেন, বাংলাদেশের জনগন দীর্ঘ ১৭ টি বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন, আমাদের ভোটাধিকার হরন করে নিয়েছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার।

ইনশাআল্লাহ এবার বাংলার জনগন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

সুন্দর একটি বাসযোগ্য আগামীর বাংলাদেশ বিনির্মানে সকলে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখবো। এটাই আমাদের প্রত্যাশা।


 


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত