Logo
রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে একজনের মৃত্যু

২৬ বাংলা টিভি   20-Oct-2025   74

Photo

বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে একজনের মৃত্যু


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

মৃত ব্যক্তির নাম আবদুল হামিদ (৪৮)। তিনি  মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের আবদুল ওয়াহেদ এর ছেলে। আবদুল পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে বাড়ির পাশে ছাগল চড়াতে যান আবদুল হামিদ। এসময় জঙ্গলের পাশে একটি সাপ দেখতে পান তিনি ।

আবদুল হামিদ সাপটিকে তাড়াতে গেলে বিষাক্ত সাপটি তার দিকে তেড়ে আসেন এবং তাকে ছোবল দিলে তিনি বাড়িতে চলে আসেন। দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়া হলে আবদুল হামিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সাপের ছোবলে দিনমজুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু। 


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত