Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

অনলাইন প্রতারনার গুরু-খালেদা জিয়ার নামে আদালতে মামলাকারী আশিক বিল্লাহ এখন জুলাই যোদ্ধা-সামাজিক যোগাযোগে তোলপাড়

২৬ বাংলা টিভি   19-Oct-2025   44

Photo

অনলাইন প্রতারনার গুরু-খালেদা জিয়ার নামে আদালতে মামলাকারী আশিক বিল্লাহ এখন জুলাই যোদ্ধা-সামাজিক যোগাযোগে তোলপাড়


নড়াইল প্রতিনিধিঃ 

নড়াইলে জুলাই যোদ্ধা হিসেবে আহতদের নামের তালিকায় শেখ আশিক বিল্লাহ নামে এক দলবাজী ও অনলাইন প্রতারনা ব্যবসার হোতার নাম এসেছে,যিনি ইতিপূর্বে আওয়ামীলীগের নেতা সেজে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলের আদালতে মানহানি মামলার দায়ের করেন।

রোববার (১৯ আক্টোবর) সকাল থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

আশিক বিল্লাহ নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে। তিনি ইতিপূর্বে কালিয়া উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ছিলেন,এরপর সুযোগ বুঝে দল পরিবর্তন করে ডেমক্রেটিক পার্টি এবং সর্বশেষ জাতীয় নাগরিক পার্টির সদস্য বলে জানা গেছে। 

সূত্র জানায়,জুলাই যুদ্ধে অংশগ্রহণকারী নিহত এবং আহতদের সহায়তা ও সরকারিভাবে লিপিবদ্ধ করতে দেশব্যাপী তালিকা প্রস্তুত করা হয়েছে। ঐ তালিকায় নড়াইল জেলায় দুজন নিহত এবং আহত ২৭ জনের নাম অন্তর্ভ‚ক্ত করে গেজেট প্রকাশ করা হয়। আহতদের তালিকায় নড়াইল জেলার ২২ নং ক্রমিকে নাম রয়েছে শেখ আশিক বিল্লাহর,তার গেজেট নং-৩৩৬৯১।

আদালত সূত্রে জানা যায়, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্যের অভিযোগে বি এনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে নড়াইলের একটি আদালতে শেখ আশিক বিল্লাহ বাদী হয়ে ২০১৫ সালের ২৯ ডিসেম্বর একটি মানহানি মামলা দায়ের করেন। মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে বিতর্কিত বক্তব্যের অভিযোগে একইদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে আরেকটি মানহানি মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে নড়াইল জেলা বি এনপির সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম বলেন,এ জাতীয় সুযোগ সন্ধানী মানুষের নাম তালিকায় আসলে তার দ্বায় প্রশাসনকেই নিতে,সঠিক যাচাই না করে কিভাবে তালিকায় অর্ন্তভুক্ত হলো তার দায় প্রশাসনের। 

স্থানীয়ভাবে খোজ নিয়ে জানা গেছে,নড়াইল জেলার যাদবপুর এবং মহিষখোল এলাকা অনলাইন প্রতারনার জন্য বিখ্যাত। এই এলাকা হতে অনলাইন প্রতারনার মূল হোতা এই আশিক বিল্লাহ,ইতিপূর্বে আশিক বিল্লাহ এর আপন ভাই মাওলানা কুদ্দুস এ্র দুই ছেলে অনলাইন প্রতারনা করে পুলিশের কাছে ধরা পড়ে। আশিক বিল্লাহ ধরাছোয়ার বাইরে থেকে অপকর্ম চালিয়ে যাচ্ছেন।

কালিয়ার পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান ও এনসিপি নেতা মো.সাইফুল ইসলাম বলেন,আশিক বিল্লাহ কিভাবে তালিকায় আসলো তা জানা নেই তবে আশিক বিল্লাহ ও বোরহান কবীর দুজনই অনলাইন প্রতারনার গুরু। তিনি প্রতিনিয়ত দল পরিবর্তন করে ক্ষমতায় থেকে প্রতারনা চালিয়ে গেছেন।

নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, জুলাই যোদ্ধা হিসেবে আহতদের তালিকায় আশিক বিল্লাহ র নাম কিভাবে অন্তর্ভ‚ক্ত হয়েছে সে সম্পর্কে আমার জানা নেই।

এ ব্যাপারে কথিত ‘জুলাইযোদ্ধা’ শেখ আশিক বিল্লাহ বলেন, আমি একজন প্রকৃত ‘জুলাইযোদ্ধা’। আন্দোলনের সময় আমি ১৯ জুলাই ঢাকার মহাম্মদপুর এলাকায় সক্রিয়ভাবে যোগদান করে আহত হয়েছিলাম। আমার চিকিৎসা সনদসহ সংশ্লিষ্ট কাগজপত্র মোতাবেক আমি প্রকৃত আহত ‘জুলাইযোদ্ধা’ হিসেবে গেজেটে অন্তর্ভ‚ক্ত হয়েছি।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত