Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোনায় মাদ্রসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

২৬ বাংলা টিভি   16-Jun-2026   48

Photo

নেত্রকোনায় মাদ্রসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা


নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার কেন্দুয়ায় হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমানকে (৩০) নামের এক মাদ্রাসা  শিক্ষকের বিরুদ্ধে ১২বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠেছে। বিষয়টি জানাজানির পর ওই শিক্ষক আত্মগোপনে চলে যান। এ ঘটনায় সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে মামলা দায়ের করেছেন। 

অভিযুক্ত হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমান জেলার দুর্গাপুরের কাকৈরগড়া রামনগর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে। তিনি কেন্দুয়া রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি রামচন্দ্রপুর আমিনা-আজিজুল নুরে মদীনা হেফজুল কোরআন মাদ্রাসার প্রধান শিক্ষক (মুহতামিম)। 

মঙ্গলবার (১৬ জুন) সন্ধায় কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের কৈলাটি রামচন্দ্রপুর আমিনা আজিজুল নুরে মদীনা হেফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী ওই বালক। গত ১২ জুন দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থী টয়লেট থেকে দেরী করে আসে। তখন শিশুটির মা'র সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বড় হুজুরের দ্বারায় বলাৎকার হওয়ার কথা জানায়। শিশুটি আরও জানায় গত ৬-৭ মাস ধরে এ ধরনের নির্যাতন করছেন ওই শিক্ষক।

পরে শিশুটির মা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। তাদের পরামর্শে থানায় তিনি মামলা দায়ের করেন। 

মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. আনিসুজ্জামান সিদ্দিকী (রেনু) বলেন, অভিযোগটি ভুক্তভোগীর পরিবার আমাকে জানায়। তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাকসুদ বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত