সারা বাংলা ঢাকা ফরিদপুর
ফরিদপুরে ময়লার স্তূপে কুকুরে টানছিল নবজাতকের মরদেহ
২৬ বাংলা টিভি 16-Jun-2026 48
ফরিদপুরে ময়লার স্তূপে কুকুরে টানছিল নবজাতকের মরদেহ
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে ময়লার স্তূপ থেকে এক ন বজাতকের ম রদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) বিকেলে জেলা সদরের কানাইপুর বাজারের কানাইপুর স্কুল এন্ড কলেজের প্রধান ফটক সংলগ্ন ময়লার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ময়লার স্তূপে একদল কুকুরকে একটি রক্তমাখা বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন স্থানীয়রা। কাছে গিয়ে তারা দেখতে পান, কুকুরগুলো একটি নবজাতকের মরদেহ কামড়ে খাওয়ার চেষ্টা করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ময়লার স্তূপে একদল কুকুর নবজাতকের রক্তমাখা মরদেহটি নিয়ে টানাটানি করছিল এবং মাঝে মাঝে কুকুরগুলো মরদেহটি কামড়ে খাওয়ার চেষ্টা করছিল। এই নৃশংস দৃশ্য দেখে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে যান এবং কুকুরগুলোকে তাড়িয়ে দেন। পরে তারা নিশ্চিত হয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
news@26banglatv.com