সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, এলাকাজুড়ে শোক
২৬ বাংলা টিভি 13-Jun-2026 34
মহেশপুরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু, এলাকাজুড়ে শোক
ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় নেপা ইউপির মাইলবাড়ীয়া গ্রামের ঘোনার মাঠে বজ্রপাতে কামরুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের ঘোনার মাঠে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কামরুল ইসলাম মাঠে ধান রোপণের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
নিহত কামরুল ইসলাম মাইলবাড়িয়া বসতি পাড়া গ্রামের সিরাজ ভুট্টোর ছেলে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। গ্রামের সর্বস্তরের মানুষ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
news@26banglatv.com