Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   19-Oct-2025   59

Photo

কুড়িগ্রামে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহন করা একটি সিএনজি জব্দ করা হয়। উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট-টু-নাগেশ্বরী গামী পাকা রাস্তা থেকে ৭৫ কেজি গাঁজা ও একটি সিএনজিসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। 

ফুলবাড়ী থানা পুলিশ জানায়, শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকারের নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে উত্তর কাশিপুর মৌজার তেলীপাড়া গ্রামস্থ ঘুঘুরহাট টু-নাগেশ্বরী গামী পাকা রাস্তায় অবস্থান নেন। সেখানে কিছুক্ষণ থাকার পরে একটি সিএনজি আসলে থামানোর সিগন্যাল দেন। পরে সিএনজি থামিয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে খোরশেদ আলম (৩৮)   ও শফিকুল ইসলাম (৫০) কে আটক করতে সক্ষম হলেও মাদক ব্যবসায়ী নুর আলম (৩৫) পালিয়ে যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে সিএনজির ভিতর থেকে তিনটি পৃথক পাটের বস্তার মধ্যে পলিথিন, স্কচটেপ ও সুতলি দিয়ে মোড়ানো অবস্থায় ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হলেন উপজেলার সদর ইউনিয়নের বুদারবান্নি এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) ও একই উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল এলাকার মৃত সমসের আলীর ছেলে সফিকুল ইসলাম (৫০)। 

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীসহ পলাতক সাতজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে। 


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত