Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সভাপতি-সম্পাদকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

২৬ বাংলা টিভি   09-Jun-2026   38

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, সভাপতি-সম্পাদকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা শহরে ঝটিকা মিছিল করার অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ২৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন—সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের যুবলীগ নেতা নুরে আলম বিপ্লবের ছেলে ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুর এলাকার মেহেদী হাসান সোহেল এবং সদর উপজেলার শ্রীফলতলা গ্রামের আশিক। সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে পুলিশের বিভিন্ন ইউনিট তাদের গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা আকস্মিক একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি দ্রুত শেষ করে তারা স্থান ত্যাগ করে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টার অভিযোগে ওই দিন দুপুরেই সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন।

মামলায় জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন ও সাধারণ সম্পাদক আল ইমরানসহ ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

মেহেদী হাসান সোহেল, হোসাইন মোহাম্মদ ফরহাদ, মাহাতাসিন বিল্লাহ জিসান, রাশেদুল হাসান সোহান, ফজলে রাব্বি অনু, বিশ্বাস হাদিউজ্জামান, নিলয় ফারহান দিঘল, আল মাইমুন সংগ্রাম, শেখ সাদী, সেলিম হোসেন, মিশন আক্তার, মেহেদী হাসান সৈকত, বিএম রকিবুল করীম, রবিউল ইসলাম রাব্বি ওরফে অর্ক, ইমরাজ আহম্মেদ, আসিফ হোসেন, আসাদ হোসেন, রানা মিয়া, আবু রেহান কাজল, সানি, সৈয়দ শহরিয়ার ও আবিদ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের শান্তি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে এই ঝটিকা মিছিল করেছিল। বিষয়টি নজরদারিতে আসার পরপরই সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা রুজু করা হয়েছে।"

তিনি আরও জানান, মামলায় ইতোমধ্যে গ্রেফতারকৃত তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত