Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল: ভোরে’র শহরে তোলপাড়।

২৬ বাংলা টিভি   08-Jun-2026   26

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল: ভোরে’র শহরে তোলপাড়।


​নিজস্ব প্রতিবেদক.ঝিনাইদহ:

​নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে ঝিনাইদহে আকস্মিক এক ঝটিকা মিছিল বের করা হয়েছে। সোমবার (৮ জুন) ভোরের আলো ফোটার আগেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে এই মিছিলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরবেলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে একদল নেতাকর্মী শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে সমবেত হন। ঝটিকা এই মিছিলটি পায়রা চত্বর থেকে শুরু হয়ে এইচএসএস সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন করে নেতাকর্মীরা পুনরায় পায়রা চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের পর দ্রুত স্থান ত্যাগ করেন।

নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর জনসমক্ষে ছাত্রলীগের এই ধরনের উপস্থিতি ছিল একেবারেই বিরল। মিছিল চলাকালে নেতাকর্মীদের নানা ধরনের সরকারবিরোধী স্লোগান দিতে শোনা যায়। তাদের কণ্ঠে বিশেষ করে— "শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে" এবং "শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে"— স্লোগানগুলো ধ্বনিত হয়। ব্যানার ও ফেস্টুন হাতে নেতাকর্মীদের এই ঝটিকা মহড়া সাধারণ মানুষের মধ্যে বিস্ময় ও আলোচনার জন্ম দেয়।

ভোরে এই কর্মসূচির পরপরই শহরের বিভিন্ন মহলে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের এ ধরনের কর্মসূচি আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য কতটা ঝুঁকি তৈরি করতে পারে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো বিষয়টি কঠোর নজরদারিতে রাখা হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনার কাজ চলছে। উল্লেখ্য যে, ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণার পর থেকেই ঝিনাইদহের রাজপথে সংগঠনটির প্রকাশ্য কোনো কার্যক্রম দেখা যায়নি। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর এমন আকস্মিক ঝটিকা মিছিলের পেছনে সংগঠনের কোনো গভীর পরিকল্পনা আছে কি না, তা নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ কাজ করছে। ভোরের এই উত্তপ্ত মিছিলটি ঝিনাইদহের অস্থির রাজনৈতিক পরিবেশে নতুন করে উত্তাপ ছড়াল বলেই মনে করছেন বিশ্লেষকরা।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত