Logo
বুধবার | ১০ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

বিশ্ব মুসলিম সম্প্রদায়কে পুতিনের ঈদ শুভেচ্ছা

২৬ বাংলা টিভি   28-May-2026   20

Photo

বিশ্ব মুসলিম সম্প্রদায়কে পুতিনের ঈদ শুভেচ্ছা


আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র ঈদুল আজহায় বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

বুধবার (২৭ মে) বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে প্রেসিডেন্ট পুতিনের এই ঈদ শুভেচ্ছা বার্তা তুলে ধরেন।

বার্তায় বলা হয়, ঈদুল আজহায় মুসলিমরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণের পাশাপাশি ইসলামের মূল শিক্ষা, ন্যায়বিচার, দানশীলতা ও ধর্মভীরুতার সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তোলে।

রাশিয়ার সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে মুসলিম সংগঠনগুলোর প্রশংসা করে পুতিন বলেন, তারা পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা, তরুণদের মাঝে দেশপ্রেম জাগানো এবং শিক্ষা ও দাতব্য কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছে। দেশের অগ্রযাত্রায় মুসলিমদের সামাজিক উদ্যোগের অবদানের পাশাপাশি, মাতৃভূমির রক্ষক এবং তাদের পরিবারকে সহায়তা করার বিষয়টিকেও তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন ত্যাগ ও আনন্দের মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত