সারা বাংলা খুলনা যশোর
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ফজলে রাব্বি মোপাসা সভাপতি ও শাহিনশা সাধারণ সম্পাদক নির্বাচিত
২৬ বাংলা টিভি 17-Oct-2025 44
যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত ফজলে রাব্বি মোপাসা সভাপতি ও শাহিনশা সাধারণ সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোর্টার।।
দিনভর ব্যাপক উৎসাহ দুই পণার মধ্য দিয়ে শুক্রবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির এইবার থেকেই নির্বাচন। দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘন্টা বিরতি দিয়ে কাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত ত্রিমুখী নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে সভাপতি পদে ফজলে রাব্বি মোপাসা ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ইসমাইল হোসেন ৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী সাব্বির মালিক বাবু পেয়েছেন ২৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোঃ শাহিনশা রানা ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নুর ইসলাম ( ইসলাম) ৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন । অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম হোসেন ১৯ ভোট।
সহ-সভাপতি দুটি পদে সুলতান আহমেদ ৬২ ভোট ও মোঃ শরিফুল ইসলাম শরীফ ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোঃ শফিয়ার রহমান পেয়েছেন ৫৪ ভোট। এ পদে নির্বাচন কমিশনের ভুল গণনার ফলে শফিয়ার রহমানকে ৫৫ ভোট ওমোঃ শরিফুল ইসলাম শরীফকে ৫৪ ভোট জয় পরাজয় উল্লেখ করে প্রথমে বিজয়ী ঘোষণা করা হয়। পরে আপত্তি আসার পর দ্বিতীয়বার ওই পদে গণনা করা হয়। এতে সফিয়ার রহমানের ভোটের সংখ্যা দাঁড়ায় ৫৪ ভোট। শরিফুল ইসলাম শরীফ পান ৫৫ ভোট। তখন নির্বাচন কমিশন তাদের ভুল গণনার কথা স্বীকার করেন।
এছাড়া প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। একজন প্রার্থী মোছাঃ রহিমা খাতুন ( হাফিজ) আগেই শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অনুরুপ ভাবে সহ সাধারণ সম্পাদক ২টি পদে- আবু ইসহাক বাবু ৫৮ ভোট ও আহম্মেদ মজনুল করীম ৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।অপর প্রতিদ্বন্দ্বী কামাল আহমেদ ৪৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক ১টি পদে- মোঃ ফিরোজ আখতার ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওয়ারেশ আনসারী খাজা ৪০ ভোট , মোয়াজ্জেম হোসেন মিন্টু ১৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন ।
প্রচার সম্পাদক ১টি পদে- বিপ্লব মাহমুদ ৫৮ ভোট ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিয়াজ মাহমুদ লালন ৪২ ভোট বেপরাজিত হন।
দপ্তর সম্পাদক ১টি পদে- ইসরাফিল হোসেন ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । প্রতিবন্ধী প্রার্থী ৩৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক ১টি পদে- মোঃ কাসেম আলী ( লস্কর) ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ৪৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আবু বকর সিদ্দিক।
কোষাধাক্ষ ১টি পদে- মোঃ ফিরোজ উদ্দীন ( তোতা) ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাহমুদুল নাসিম ৪৯ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য ৩ টি পদে- মোঃ রানা হোসেন ৮০ ভোট ও জাহিদুল ইসলাম ভূঁইয়া ৭০ ভোট ও মোঃ শরিফুল ইসলাম লাভলু ৫৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন ৫৩ ভোট পেয়ে সদস্য পদে পরাজিত হয়েছেন। ১০১ জন ভোটারের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুরে এক ঘন্টা বিরতি দিয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান ছিলেন এডভোকেট ইসাহাক। তিনি বিকেল সাড়ে ৬ টায় ফলাফল ঘোষণা করেন।
তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সদস্য ছিলেন অধ্যাপক ইবাদত হোসেন ও প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তোহিদুর রহমান।
news@26banglatv.com