Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

চৌহালীতে মা ইলিশ ধরায় ১১জেলেকে জরিমানা

২৬ বাংলা টিভি   17-Oct-2025   50

Photo

চৌহালীতে মা ইলিশ ধরায় ১১জেলেকে জরিমানা


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ ধরার অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ১১ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার চালুহারা, বড় চৌহালী ও বোয়ালকান্দি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় মা ইলিশ ধরার অভিযোগে ১১ জন জেলেকে আটক করে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সোয়া দুই লাখ মিটার কারেন্ট জাল, চারটি ইঞ্জিনচালিত নৌকা ও আট কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।
চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মোস্তাফিজুর রহমান স্যার প্রত্যেক জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। জব্দ করা ইলিশ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে। পরে কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আটক জেলেরা হলেন চৌহালী উপজেলার মজিদ (২৪), কাদের মিয়া (৫০), হাবিবউল্লাহ (২৮), আব্দুল কাফি (৪৫), সোলায়মান (২০), সাইদুল (৩৬), হাফিজুর রহমান (৩৬), হান্নান (৩৫), শাহজালাল (২৬), ইসমাইল (১৫) এবং টাঙ্গাইলের ওহাব আলী (২৮)।
উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার, চৌহালী নৌ–পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফিরোজ উদ্দিন ও মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফি।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত