Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুর পৌরসভায় তীব্র পানি সংকট ও চরম অব্যবস্থাপনা: ইউএনওর জরুরি হস্তক্ষেপ দাবি

২৬ বাংলা টিভি   21-May-2026   31

Photo

কোটচাঁদপুর পৌরসভায় তীব্র পানি সংকট ও চরম অব্যবস্থাপনা: ইউএনওর জরুরি হস্তক্ষেপ দাবি


ঝিনাইদহ প্রতিনিধি :

তীব্র তাপদাহ আর প্রচণ্ড গরমের মাঝেই চরম নাগরিক দুর্ভোগে পড়েছেন ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরবাসী। এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর চরম অবহেলা, অনিয়ম, দায়িত্বহীনতা আর ব্যাপক অব্যবস্থাপনার কারণে কোটচাঁদপুর পৌরসভার স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। নিয়মিত পানির বিল পরিশোধ করেও গত ৭ দিন ধরে পানি পাচ্ছেন না গ্রাহকেরা। ফলে ক্ষোভে ফুঁসে উঠছেন ক্ষুব্ধ পৌর নাগরিকেরা।

জনপ্রতিনিধিবিহীন এই পৌরসভায় বর্তমানে 'ঠুঁটো জগন্নাথে' পরিণত হয়েছেন পৌর প্রশাসক। খাতা-কলমে নাগরিক সেবার ফিরিস্তি থাকলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সেবার নামে এই ধোঁকাবাজি নিয়ে কোটচাঁদপুরের সচেতন মহল ও সাধারণ ভুক্তভোগীদের মাঝে তীব্র অসন্তোষ দানা বাঁধছে।

প্রচণ্ড গরমে সুপেয় পানির জন্য হাহাকার চলছে। গ্রাহকদের অভিযোগ, পানির বিল নিয়মিত পরিশোধ করা সত্ত্বেও টানা এক সপ্তাহ ধরে সাপ্লাই পানি সরবরাহ বন্ধ রয়েছে। অধিকাংশ পৌর এলাকার রাস্তার বৈদ্যুতিক বাল্বগুলো দীর্ঘদিন ধরে নষ্ট ও অকেজো হয়ে পড়ে আছে। রাতে খানাখন্দে ভরা রাস্তায় চলাই দায়।

ড্রেনেজ ব্যবস্থারক বেহাল দশার কারণে চারদিকে নোংরা আবর্জনা উপচে পড়ছে। দিনে মাছি আর রাতে মশার অত্যাচারে অতিষ্ঠ পৌরবাসী। মশা নিধনে স্প্রে করার কথা থাকলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেই।

বর্তমানে নামেই কেবল দাঁড়িয়ে আছে কোটচাঁদপুর পৌরসভা, কিন্তু ভেতরের সেবা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই চরম পৌর অব্যবস্থাপনা দূরীকরণ, দুর্নীতিবাজ চক্রের জবাবদিহিতা নিশ্চিত এবং ভেঙে পড়া নাগরিক সেবা দ্রুত সচল করতে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক দীপা রাণী সরকার মহোদয়ের সদয় সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন নাগরিক বৃন্দ।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত