Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

আমাদের শেষ দেখাও হলো না : পরীমণি

২৬ বাংলা টিভি   26-Nov-2024   109

Photo

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি


ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। পরিচালক শাহ আলম মণ্ডলের পরিচালনায় ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। বেশ কিছুদিন আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এই পরিচালক। এরপর দ্রুত মগবাজার কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুলশানের একটি বেসরকারি হাসপাতালে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মারা যান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণি পরিচালকের সঙ্গে একটি ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। যেখান এক আবেগঘন ক্যাপশন লিখেছেন। পোস্ট করে এ অভিনেত্রী বলেন, ‘ওস্তাদ আপনিও চলে গেলেন। আজকের দিনেই আমার নানা চলে গেলো। আপনিও মাফ করে দিয়েন, ওস্তাদ আমাদের শেষ দেখা হলোই না।’ শাহ আলম মণ্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন পরীমণি। এই পরিচালক তাকে নিয়ে নির্মাণ করেন ‘ভালোবাসা সীমাহীন’ ছবিটি। যেখানে নায়িকার বিপরীতে ছিলেন জায়েদ খান।

পোস্টের কমেন্ট বক্সে সুলতানা নামে এক ভক্ত লিখেছেন, ‘এই সুন্দর পৃথিবী থেকে আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে , শুধু থেকে যাবে আমাদের কর্মফল।’ আরেকজনের ভাষ্য, ‘আল্লাহ উনাকে জান্নাত বাসী করুক।’

প্রসঙ্গত, সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে ২০১১ সালে চলচ্চিত্রে পা রাখেন শাহ আলম মণ্ডল। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম এবং এফআই মানিকের সঙ্গেও। পরিচালকের অন্য ছবিগুলো হচ্ছে- ‘আপন মানুষ’, ‘ডনগিরি’ এবং ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত