Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা, বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২৬ বাংলা টিভি   14-May-2026   46

Photo

শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলা, বিএনপির ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা


নিউজ ডেস্ক:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসির অপসারণ দাবিতে চলমান আন্দোলনে শিক্ষক ও কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (১৩ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বাদী হয়ে দুমকি থানায় মামলাটি দায়ের করেন। আজ (১৪ মে) দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উপাচার্যের অপসারণ এবং আন্দোলনকারীদের ওপর হামলার বিচার দাবিতে আজও চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

এসময় উপস্থিত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীরা উপাচার্যের অপসারণ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীরা জানান, হামলার বিচার ও উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

ওসি সেলিম উদ্দিন জানান,  ইতোমধ্যে এজাহারভুক্ত ১১ নম্বর আসামি ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত