সারা বাংলা খুলনা বাগেরহাট
মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত
২৬ বাংলা টিভি 14-May-2026 45
মোংলায় ট্রলার থেকে পড়ে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মংলা পৌর শহরের লেবার ঘাট এলাকায় ট্রলার থেকে পড়ে মো. হোসেন মোড়ল (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৫টার দিকে মোংলা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ হোসেন মোড়ল খুলনার দাকোপ উপজেলার চালনা এলাকার মৃত ইউনুস মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, হোসেন মোড়ল প্রতিদিনের মতো বৃহস্পতিবার ভোরে চালনা থেকে বিভিন্ন হ্যাচারির মাছের পোনা নিয়ে মোংলায় আসেন। সকালে রেডি স্টার হ্যাচারির পোনা নিয়ে মোংলা লেবার ঘাটে পৌঁছানোর পর ট্রলার থেকে নামতে গিয়ে হঠাৎ নদীতে পড়ে তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে স্থানীয় ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরবর্তীতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
মো. দেলোয়ার হোসেন বলেন, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। হোসেন মোড়লকে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।
news@26banglatv.com