Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ ২ হাজার টাকা

২৬ বাংলা টিভি   13-May-2026   29

Photo

খুলনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, জরিমানা ১ লাখ ২ হাজার টাকা


খুলনা প্রতিনিধি:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে খুলনা বিভাগজুড়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৩ মে) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগীয় কার্যালয় ও বিভাগের বিভিন্ন জেলা কার্যালয়ের সাতটি টিম একযোগে তদারকি অভিযান পরিচালনা করে। এ সময় চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম-এর নেতৃত্বে খুলনা মহানগরীর হাজী মহসিন রোড এলাকায় অভিযান চালিয়ে ‘লিবাস’ নামের একটি প্রতিষ্ঠানকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই দিনে সহকারী পরিচালক দিনারা জামান-এর নেতৃত্বে ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালিয়ে ‘নুর সুইটস’-কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে ৫ হাজার ৫০০ টাকা এবং ‘প্রেসলে দ্যা বেকারস’-কে যথাযথ পণ্য সরবরাহ না করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কুষ্টিয়ার ইবি গেট বাজারে নান্না বিরিয়ানি হাউজ, পিন্টু হোটেল ও ইবি স্ন্যাক্সকে মোট ৮ হাজার টাকা, মাগুরার চতুরবাড়িয়া বাজারে দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা, খুলনার দৌলতপুর এলাকায় এ বি আইসক্রিমকে ২১ হাজার টাকা, বাগেরহাটের পোলেরহাট বাজারে তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫০০ টাকা এবং মেহেরপুরের দরিয়ারনগর বাজারে দুটি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত