Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে কেএমপি’র সাফল্য, সারা দেশে তৃতীয় স্থান অর্জন

২৬ বাংলা টিভি   13-May-2026   35

Photo

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে কেএমপি’র সাফল্য, সারা দেশে তৃতীয় স্থান অর্জন


খুলনা প্রতিনিধি:

অপরাধ দমন ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে “খ” গ্রুপে সারা দেশে তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

সোমবার (১২ মে) রাজধানীর রাজার বাগ পুলিশ লাইন মাঠে আয়োজিত আইজি’জ ব্যাজ, শিল্ড প্যারেড, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোহাম্মদ আলী হোসেন ফারুক এর কাছ থেকে কেএমপি’র পক্ষে পুরস্কার গ্রহণ করেন পুলিশ কমিশনার মোঃ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

কেএমপি সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতে বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

এ সময় আইজিপি কেএমপি’র সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও জনসেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত