Logo
মঙ্গলবার | ৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে গৃহবধূকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, অভিযুক্ত স্বামীর বন্ধু

২৬ বাংলা টিভি   11-May-2026   108

Photo

কালীগঞ্জে গৃহবধূকে তুলে নিয়ে রাতভর ধর্ষণ, অভিযুক্ত স্বামীর বন্ধু


ঝিনাইদহ প্রতিনিধি: 

ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার নারকেলবাড়িয়া এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত যুবক আব্দুল্লাহ ভুক্তভোগীর স্বামীর বন্ধু বলে জানা গেছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূ ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরছিলেন। পথে কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে আব্দুল্লাহ নামের ওই যুবক তাকে একা পেয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, সেখান থেকে তাকে উপজেলার কাশিপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর তাকে পাশবিক নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী দাবি করেছেন। পরদিন সকালে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি পরিবারের সদস্যদের বিষয়টি জানান।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, অভিযুক্ত আব্দুল্লাহ পূর্ব পরিচিত হওয়ার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই জঘন্য অপরাধ ঘটিয়েছে। তারা দ্রুত অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত