Logo
শনিবার | ১৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে উপজাতি যুবক নিহত

২৬ বাংলা টিভি   06-May-2026   51

Photo

নেত্রকোনায় বন্য হাতির আক্রমণে উপজাতি যুবক নিহত


নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে ধান খেত পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে পার্থ রাংসা (১৯) নামক এক উপজাতি যুবক নিহত হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে ভবানীপুরে গ্রামে লোকালয়ে এসে ওই যুবকের উপর হাতির দল আক্রমণ করে।  

এ ঘটনাটি দূর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ভবানীপুর গ্রামের লিপসন নকরেক এর পুত্র পার্থ রাংসা মঙ্গলবার রাতে পাকা ধান খেত পাহারা দিতে যান। মধ্য রাতে পাহারা দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে তিনি নিহত হন।

এ খবর সীমান্ত এলাকার মানুষের মাঝে ছড়িয়ে পড়লে তাদের মধ্যে চরম আতংক ও উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত