Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ী খন্দকার মিরন আলীকে ৫ দিনের জেল দেয়ায় মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকার জনগন

২৬ বাংলা টিভি   16-Oct-2025   49

Photo

নড়াইলে প্রতিবন্ধী ব্যবসায়ী খন্দকার মিরন আলীকে ৫ দিনের জেল দেয়ায় মানববন্ধন করেছে ব্যবসায়ী ও এলাকার জনগন


​নড়াইল প্রতিনিধি:

নড়াইলের পাজারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রতিবন্ধী খন্দকার মিরন আলীকে ৫ দিনের জেল প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের পাজারখালী বাজারে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের জনগণ।

​আয়োজকরা জানান, পাজারখালী বাজারের একজন প্রতিষ্ঠিত ও সৎ ব্যবসায়ী খন্দকার মিরন আলীকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে ৫ দিনের জেল খাটছেন। তারা অভিযোগ করেন, ব্যবসায়িক বা ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। বাজারের একজন প্রতিবন্ধী ব্যবসায়ীকে ভিত্তিহীন অভিযোগে সাজা দেওয়ায় স্থানীয় ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত।

​ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  মানববন্ধনে বক্তরা অবিলম্বে খন্দকার মিরন আলীর নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হয়। এছাড়া  প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ট বিচার চাওয়া হয়। একজন নিরীহ, প্রতিষ্ঠিত ও প্রতিবন্ধী ব্যবসায়ীকে মিথ্যা অভিযোগে জেলে পাঠানো ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং খন্দকার মিরন আলীর প্রতি করা এই অন্যায় অবিলম্বে প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

এ সময় বক্তব্য দেন বনিক সমিতির সভাপতি শাহাদত বিশ্বাস, সমাজ সেবক সোহেব মিনা ,স্থানীয় ইউপি মেম্বর ইব্রাহিম হোসেন প্রমুখ।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত