Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৬ বাংলা টিভি   29-Apr-2026   32

Photo

ঝিনাইদহে দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


ঝিনাইদহ প্রতিনিধি:
কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে ঝিনাইদহে জাতীয় দৈনিক দেশ রুপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশ রুপান্তর পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ সভাপতি রবিউল ইসলাম রবি।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আবুবকর বিশ্বাস, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলী, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি সাইফুল মাবুদ, নিজাম জোয়ার্দার বাবলু, বিমল সাহা, এম রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, মাহমুদ হাসান টিপু, ফয়সাল আহমেদ, যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহমেদ নাসিম আনসারী, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক লোটাস রহমান সোহাগ, স্টার নিউজ টেলিভিশনের প্রতিনিধি শাহজাহান নবীন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি আহসান কবির, সাংবাদিক বসির আহাম্মেদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। মুক্ত গণমাধ্যমের জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। দেশ রুপান্তর পত্রিকা সহ দেশের সকল পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া দেশ ও জনগণের কল্যাণে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরও এক ধাপ এগিয়ে যাবে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত