আন্তর্জাতিক
হরমুজে আটক দুই জাহাজকে ইরানের উপকূলে পাঠালো আইআরজিসি
২৬ বাংলা টিভি 23-Apr-2026 31
হরমুজে আটক দুই জাহাজকে ইরানের উপকূলে পাঠালো আইআরজিসি
আন্তর্জাতিক ডেস্ক:
হরমুজ প্রণালিতে আটক দুই বাণিজ্যিক জাহাজকে ইরানের উপকূলে পাঠিয়েছে ইরানের বিপ্লবী রেভুলেশনারি গার্ড (আইআরজিসি)।
বুধবার (২২ এপ্রিল) এ তথ্য জানায় আইআরজিসি।
আইআরজিসি নৌবাহিনী জানায়, “হরমুজ প্রণালীতে শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত করা ইরানের জন্য একটি রেড লাইন বা অলঙ্ঘনীয় সীমা”। এ আইন ভঙ্গের দায়ে জাহাজ দুটিকে আটক করা হয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজগুলো “অনুমোদন ছাড়াই চলাচল করেছে, বারবার নিয়মকানুন লঙ্ঘন করেছে, নেভিগেশনাল এইড সিস্টেমে কারসাজি করেছে এবং গোপনে হরমুজ প্রণালী থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে সামুদ্রিক নিরাপত্তাকে বিপন্ন করেছে”।
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরআইবি টেলিগ্রামে পোস্ট করে জানিয়েছে,আটক জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সেসকা এবং এপামিনোন্ডাস। ফ্রান্সেসকা ইসরায়েলের সাথে যুক্ত ছিল বলে দাবি করেছে আইআরজিসি। অন্যদিকে এপামিনোন্ডাসের “প্রয়োজনীয় অনুমতিপত্র” ছিল না এবং এটি “নেভিগেশন সিস্টেমে কারসাজি করছিল”।
জাহাজ-ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিনট্র্যাফিক দেখিয়েছে, বুধবার জাহাজ দুটি ইরানের উপকূলের কাছে থেমে আছে।
news@26banglatv.com