সারা বাংলা ঢাকা ঢাকা
সাভারে বাংলা মদ জব্দ আটক -১
২৬ বাংলা টিভি 15-Oct-2025 58
সাভারে বাংলা মদ জব্দ আটক -১
নিজস্ব সংবাদদাতা:
সাভারে হাঁসের খামারের আড়ালে গড়ে ওঠা বাংলা মদের কারখানায় অভিযান পরিচালনা করেছে র্যাব-৪। এসময় ৫শ লিটার বাংলা মদ জব্দের পাশাপাশি এক যুবককে আটক করা হয় ।
মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াডন লিডার মো. নাজমুল । এসময় জব্দকৃত বাংলা মদের বেশিরভাগই ঘটনাস্থলে ধ্বংস করে দেওয়া হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকার পল কোড়াইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাড়ির পাশের বাগানে মাটির গর্তে ও বাড়ির ভেতরে হাঁস মুরগির পালনের ঘর থেকে প্লাস্টিকের ড্রামে থাকা ৫শ লিটার বাংলা মদ জব্দ করা হয়। এসময় ঘটনায়স্থল থেকে নিথিন এ্যান্থনি কোড়াইয়া নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবক প্রাথমিকভাবে মদ তৈরির কথা স্বীকার করেছেন। রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।
মাদকের বিরুদ্ধে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব।
news@26banglatv.com