Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মায়ের বকুনি খেয়ে নিখোঁজ তরুণীর মৃতদেহ পাওয়া গেল পুকুরে

২৬ বাংলা টিভি   16-Apr-2026   28

Photo

মায়ের বকুনি খেয়ে নিখোঁজ তরুণীর মৃতদেহ পাওয়া গেল পুকুরে


ঝিনাইদহ প্রতিনিধি:

মোবাইল ঘাটাঘাটি করার কারণে মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে রাগ করে বের হয়ে যায় ১৪ বছরের কিশোরী নাসিমা। এরপর দুই দিন নিখোঁজ। অবশেষে ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর শহরের ইকো ব্রিকস নামে একটি ইটভটার পুকুর ওই কিশোরীর লাশ পাওয়া যায়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ

কিশোরী নাছিমা কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামের মৃত নাজমুল মীরের মেয়ে। করোনায় পিতার মৃত্যুর পর মায়ের সঙ্গে নানা বাড়ি সলেমানপুর গ্রামে থাকতো।

কোটচাঁদপুর থানার ওসি আসাদউজ্জামান বৃহস্পতিবার বিকালে জানান, মাত্রারিক্ত মোবাইল ঘাটাঘাটি করার কারণে মায়ের বকুনি খেয়ে বাড়ি থেকে বের হয় নাসিমা। স্বজনরা ভাবে বান্ধবীদের সাথে ঘুরতে গেছে। এরপর সে আর বাড়ি ফেরেনি। বিভিন্ন জায়গায় ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করেও নাসিমাকে পাওয়া যায়নি। পরে ইটভাটার পুকুরে তার মরদেহ পাওয় যায়।

ওসি আসাদউজ্জামান আরো জানান, নাসিমার মৃত্যু রহস্যাবৃত্ত। কি ভাবে কেন মারা গেছে তার তদন্ত চলছে। বুধবার মাঠের একজন কৃষক নাসিমাকে ওই পুকুরের বালির মধ্যে পা দিয়ে বসে থাকতে দেখেছে বলে তথ্য পাওয়া গেছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ পাশবিক নির্যাতন করে হত্যা করেছে তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে বলে তিনি মন্তব্য করেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত