Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে পড়ে প্রাণ গেল এক হকারের

২৬ বাংলা টিভি   12-Apr-2026   58

Photo

ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে পড়ে প্রাণ গেল এক হকারের


শাহিনুর রহমান পিন্টু, 

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপায় পড়ে উসমান আলী নামে এক হকারের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৩ টা ৪৫ মিনিটের  দিকে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত উসমান আলী কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শী জানায়, উসমান শহরের মেইন বাসস্ট্যান্ড বিভিন্ন গাড়িতে বিভিন্ন পণ্য ফেরি করে বিক্রি করতো। বিকেলে মেইন বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা শাপলা পরিবহনের বাস হাজী ডিলাক্স নাম্বার  ১৪-৮৪০২ শাপলা পরিবহনের আরেকটি বাস অধরা  নাম্বার ০৪-০৭২৯  পাশ দিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকেবাস আসলে সে মাঝখানে আটকে পড়ে। এ সময় সে চিৎকার দিলেও দুই বাস আগে যাওয়া নিয়ে পাল্লা দিতে থাকে। পরে দুই বাসের মাঝে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাঈম লাজুক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি বুকে ও মাথায়  মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন এবং প্রচুর পরিমাণ নাক দিয়ে রক্ত বের হয়েছে ।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত