Logo
সোমবার | ২৭ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

পুত্রসন্তান না হওয়ায় যমজ কন্যা শিশুকে কূপে ফেলে হত্যা করেছে বাবা

২৬ বাংলা টিভি   05-Apr-2026   30

Photo

পুত্রসন্তান না হওয়ায় যমজ কন্যা শিশুকে কূপে ফেলে হত্যা করেছে বাবা


আন্তর্জাতিক ডেস্ক:

পুত্রসন্তান না হওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ও পারিবারিক বিরোধের জেরে ভারতের তেলেঙ্গানায় নিজের দুই যমজ কন্যাকে কূপে ফেলে হত্যার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে।

শুক্রবার (০৪ এপ্রিল) করিমনগর জেলার করিমনগর রুরাল এলাকার জুবিলি নগরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত কাচ্চু শ্রীশৈলম প্রায় ছয় বছর আগে মৌনিকা নামের এক তরুণীকে বিয়ে করেন। তাদের চার বছর বয়সী দুই যমজ কন্যা—গীতাংশী ও গীতান্বিকা। পরিবারের সদস্যদের দাবি, দুই সন্তানই মেয়ে হওয়ায় শুরু থেকেই অসন্তুষ্ট ছিলেন শ্রীশৈলম। একটি পুত্রসন্তান চাওয়াকে কেন্দ্র করে দাম্পত্য জীবনে প্রায়ই অশান্তি লেগে থাকত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে আবারও তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে শ্রীশৈলম দুই শিশুকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গ্রামের পাশের কৃষিজমির দিকে চলে যান। সেখানে একটি কূপে তাদের ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে।

অনেকক্ষণ শিশুদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর প্রথমে গীতাংশীর মরদেহ উদ্ধার করা হয়। কয়েক ঘণ্টা পর একই কূপ থেকে গীতান্বিকার নিথর দেহও উদ্ধার করা হয়।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

করিমনগর রুরাল সার্কেল ইন্সপেক্টর এ. নিরঞ্জন রেড্ডি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও পুত্রসন্তান না হওয়া নিয়ে ক্ষোভ থেকেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। তবে শিশুদের কূপে ফেলার আগে কোনো বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত