সারা বাংলা খুলনা যশোর
শার্শায় দলীয় কোন্দলে ৫জনকে কুপিয়ে যখম
২৬ বাংলা টিভি 01-Apr-2026 44
শার্শায় দলীয় কোন্দলে ৫জনকে কুপিয়ে যখম
বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় বিএনপির দলীয় কোন্দলকে কেন্দ্র করে ৫জনকে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টার সময় উপজেলার জিরনগাছা গ্রামে। এসময় এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষে ৪ বোমা বিষ্ফোরণ ঘটানো হয়েছে। আহতরা- জিরনগাছা গ্রামের আসমাত উললাহর ছেলে মিলন হোসেন (৪৫), সোহরাওয়ার্দী বিশ্বাসের ছেলে দীন মোহাম্মদ (৫০) ও সোহেল (৪০), কাকা বিশ্বাসের ছেলে মিন্টু (৪৮) এবং তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (২২)। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
আহতরা জানান, আমরা বিএনপি দল করি। গ্রামে দীর্ঘদিন ধরে দলীয় ভাবে গ্রুপিং চলে আসছিল। মঙ্গলবার রাত ৮টার সময় জিরনগাছা মোড়ে মমিন, ফারুক ও হাসেমসহ ২০/২৫জন ধারালো অস্ত্রসহ আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে আমাদের ৫জনকে কুপিয়ে জখম করেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন জানান, ঘটনা শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
news@26banglatv.com