সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু
২৬ বাংলা টিভি 13-Oct-2025 39
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে রাতে নিজ ঘরের বিছানায় ঘুমিয়ে ছিলো। সেসময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। কুষ্টিয়ায় নেওয়ার পর ভোরে মারা যায় হৃদয়। মৃত হৃদয় হোসেন ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র।
news@26banglatv.com