Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

লেবাননে সাংবাদিক হত্যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড: ইরান

২৬ বাংলা টিভি   29-Mar-2026   21

Photo

লেবাননে সাংবাদিক হত্যা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড: ইরান


আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননে তিন সাংবাদিককে হত্যার ঘটনায় ইসরাইলের কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

তিনি এই হামলাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বা টার্গেটেড অ্যাসাসিনেশন হিসেবে উল্লেখ করেন।

নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেয়া বিবৃতিতে আরাঘচি বলেন, এই হত্যাকাণ্ড শুধু ওই অঞ্চলের এবং আন্তর্জাতিক সাংবাদিক সমাজের জন্য বড় ক্ষতি নয়, বরং এটি বৈশ্বিক বিবেকের জন্যও একটি গুরুতর সতর্ক সংকেত।

তার ভাষায়, এটি এমন একটি পরিকল্পিত হামলা, যার উদ্দেশ্য শুধু ব্যক্তিকে হত্যা করা নয়, বরং ‘সত্যকে আতঙ্কিত করা’ এবং সত্য প্রকাশকারীদের কণ্ঠরোধ করা।

তিনি আরও বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে হামলার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরাইলের, যা আন্তর্জাতিক আইন ও বিভিন্ন চুক্তির স্পষ্ট লঙ্ঘন।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত