Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

লোহাগড়ায় মধুমতি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   28-Mar-2026   47

Photo

লোহাগড়ায় মধুমতি নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার


নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া শিশু তাসমিয়ার (৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুইদিন পর শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচরিএলাকার মধুমতি নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাসমিয়া যশোরের সাতমাইল বাজার এলাকার শাহাবাজপুর গ্রামের জিন্নাহর মেয়ে। সে ঈদের ছুটিতে লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে তার চাচি রেশমার বাবার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচরের 'মিনি কক্সবাজার' খ্যাত মধুমতি নদীর চরে চাচি ও স্বজনদের সঙ্গে ঘুরতে যায় তাসমিয়া। সেখানে নদীতে গোসলে নেমে সে নিখোঁজ হয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় তল্লাশি চালালেও ওইদিন তার সন্ধান পায়নি।
লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগুজ্জামান জানান, সংবাদ পাওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। তবে নিখোঁজের সঠিক স্থান নিয়ে তথ্যের অস্পষ্টতা থাকায় খুলনা থেকে ডুবুরি দল আনা সম্ভব হয়নি। অবশেষে নিখোঁজের দুইদিন পর শনিবার সকালে নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এনায়েত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।"
ঈদের আনন্দ বিষাদে রূপ নেওয়ায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত