Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত-১, প্রধান অভিযুক্ত আটক

২৬ বাংলা টিভি   22-Mar-2026   40

Photo

নেত্রকোনায় বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে নিহত-১, প্রধান অভিযুক্ত আটক


নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার মদনে বাড়ির সীমানা নিয়ে সংঘর্ষে মঞ্জু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। এতে আরও চারজন আহত হয়। রবিবার সকালে বাড়ির সামনে মাটি বর্তী বস্তা দেওয়ার সময় দুপক্ষের মধ্যে এ সংঘর্ষের হয়। এ ঘটনায় আমির হোসেন (৪৫) নামের একজন কে আটক করেছে পুলিশ। 

মঞ্জু মিয়া উপজেলার মাঘান ইউনিয়নের পদেরকোনা গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, রবিবার সকালে মঞ্জু মিয়া ও শান্তুু মিয়া (৫৫) মধ্যে বাড়ির সীমানা নিয়ে তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে দু'পক্ষই মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মন্জু মিয়া সহ আরও চারজন আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মঞ্জু মিয়া কে মৃত ঘোষণা করেন।

মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া বলেন, বাড়ির সীমানায় বস্তা দেওয়া নিয়ে তর্ক-বির্তকের এক পর্যায়ে আমীর হোসেন তার লোকজন নিয়ে হামলা করেন। তারা আমার বাবাকে লক্ষ করে আক্রমন করে। হামলায় বাবা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরেন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মৃত্যবরণ করেন।

মদন থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) দেবাংশু দে জানান, লাশ সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একজন পুলিশ হেফাজত আছে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত