Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই খালাতো ভাইয়ের

২৬ বাংলা টিভি   12-Mar-2026   38

Photo

সিরাজগঞ্জে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই খালাতো ভাইয়ের


 সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ঢাকা–ঈশ্বরদী রেলপথের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আলফে সানি (১৮) এবং একই উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের আকতার হোসেনের ছেলে ফয়সাল আহম্মেদ (২০)। তারা সম্পর্কে আপন খালাতো ভাই।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আলফে সানি ও ফয়সাল আহম্মেদ উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলওয়ে ব্রিজ এলাকায় ঘুরতে যান। একপর্যায়ে তারা ব্রিজের ওপর উঠে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় দুপুর প্রায় ২টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ব্রিজ এলাকায় পৌঁছালে তারা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনার পর আলফে সানি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় ফয়সাল আহম্মেদকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত