Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা, আমরা ততটুকুই চাই: জামায়াত আমির

২৬ বাংলা টিভি   11-Mar-2026   50

Photo

জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা, আমরা ততটুকুই চাই: জামায়াত আমির


নিউজ ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদে যে বিষয়গুলো উল্লেখ আছে তার পূর্ণ বাস্তবায়নই তারা চান। এর বাইরে বিরোধী দল অতিরিক্ত কিছু দাবি করছে না।

বুধবার (১১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে জামায়াতসহ বিরোধী দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ডেপুটি স্পিকার পদ নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান জানান, জুলাই সনদে উল্লেখ রয়েছে যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবেন। তারা বিষয়টি খণ্ডিতভাবে চান না; বরং পুরো সনদটি প্যাকেজ আকারে বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

তিনি বলেন, সরকার এ বিষয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আলোচনা হয়েছে। এজন্য সরকারকে ধন্যবাদও জানান তিনি। তবে তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদের সংস্কার প্রস্তাবগুলো সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে এবং সেই অনুযায়ী বিরোধী দল তাদের ন্যায্য দায়িত্ব পালন করতে পারবে।

জামায়াত আমির আরও বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ এবং সংসদ সদস্য হিসেবে শপথ—দুটি শপথই গ্রহণ করেছেন। কিন্তু সরকারি দল এখনো প্রথম শপথটি নেয়নি, যা দুঃখজনক।

ক্ষমতাসীনদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, জুলাইকে সম্মান জানানো প্রয়োজন। জুলাইয়ের সিদ্ধান্ত অমান্য করে পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া জাতির জন্য সুখকর হবে না।

তিনি আরও উল্লেখ করেন, দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তাই গণভোটে দেওয়া চারটি প্রস্তাব হুবহু গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে জামায়াত কী ভূমিকা নেবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সংসদে তাদের অবস্থান স্পষ্টভাবে দেখা যাবে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত