Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী নাটোর

নাটোরের সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

২৬ বাংলা টিভি   11-Mar-2026   49

Photo

নাটোরের সিংড়ায় দেড় হাজার লিটার তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা


নাটোর প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলায় দেড় হাজার লিটার তেল মজুদ রেখে বাড়তি দামে বিক্রির অভিযোগে আসাদ আলী নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টুলুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

ইউএনও জানান, গোপন সূত্রে খবর পেয়ে টুলুর মোড়ে ব্যবসায়ী আসাদ আলীর দোকানে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, তিনি অভিনব কৌশলে অবৈধভাবে প্রায় দেড় হাজার লিটার তেল মজুদ করে রেখেছেন এবং তা বেশি দামে বিক্রি করছিলেন।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুদ রাখা তেল নির্ধারিত দামে ক্রেতাদের কাছে বিক্রি করবেন, এ মর্মে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত