Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ জামালপুর

জামালপুরে মাদকদ্রব্য আইনের মামলায় একজনকে ৪ বছর ও অন্যজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান!

২৬ বাংলা টিভি   04-Mar-2026   49

Photo

জামালপুরে মাদকদ্রব্য আইনের মামলায় একজনকে ৪ বছর ও অন্যজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান!


বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরে মাদকদ্রব্য আইনের মামলায় সুজন মিয়া নামে একজনকে ৪ বছর ও শফিকুল ইসলাম নামে অন্য একজনকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (৪ মার্চ) দুপুরে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল হক এই দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন জামালপুর সদর থানার বেলটিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে সুজন মিয়া ও একই থানার জঙ্গলপাড়া গ্রামের জমশের আলীর ছেলে শফিকুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানা পুলিশ ২০২১ সালে ৪ গ্রাম হিরোইন সহ সজুন মিয়াকে ও ৩ গ্রাম হিরোইন সহ শফিকুল ইসলামকে আটক করেন। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়। 

ওই মামলায় বুধবার (৪ মার্চ) ৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল হক আসামী সুজন মিয়াকে ৪ বছরে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

অপর আসামী শফিকুল ইসলামকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত