Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সরকারি পুকুর দখল নিয়ে বিএনপি ও আওয়ামীলীগের সংঘর্ষ, নিহত

২৬ বাংলা টিভি   02-Mar-2026   50

Photo

সিরাজগঞ্জে সরকারি পুকুর দখল নিয়ে বিএনপি ও আওয়ামীলীগের সংঘর্ষ, নিহত


সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল (গোয়ালপাড়া) গ্রামে সরকারি পুকুরের দখল নিয়ে বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহতরা হলেন—গোয়ালপাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসমাইল হোসেন (৪৫) এবং একই এলাকার ময়দান আলীর ছেলে সালাম হোসেন (৫০)।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের একটি সরকারি পুকুর কয়েক বছর আগে আসমত আলী নামে এক ব্যক্তি লিজ নেন। পরে তিনি পুকুরটি স্থানীয় মসজিদের উন্নয়ন কাজের জন্য ছেড়ে দেন। কিন্তু পুকুরের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধই ধীরে ধীরে রাজনৈতিকভাবে বিভক্ত দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ায়।
সোমবার সকালে পুকুরের দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।
গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল হোসেন ও সালাম হোসেন মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, পুকুর দখলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত