Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভূমিকম্প মোকাবিলায় নতুন উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

২৬ বাংলা টিভি   01-Mar-2026   28

Photo

ভূমিকম্প মোকাবিলায় নতুন উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর


নিউজ ডেস্ক:

সাম্প্রতিক মাসগুলোতে দেশে ভূমিকম্পের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। গেল ফেব্রুয়ারি মাসেই দেশের বিভিন্ন অঞ্চলে দশটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।

মন্ত্রী বলেন, ভূমিকম্পের পরপরই আশ্রয়ের জন্য রাজধানীর খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভূমিকম্পের সময় করণীয় ও পরবর্তী প্রস্তুতি সম্পর্কে ব্যাপক জনসচেতনতা গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে উদ্যোগ নিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি প্রাথমিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এ বিষয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত