আন্তর্জাতিক
ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮
২৬ বাংলা টিভি 01-Mar-2026 26
ইরানের স্কুলে হামলায় নিহত বেড়ে ১৪৮
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৮ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও অন্তত ৯৫ জন। রোববার (০১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
এর আগে গতকাল শনিবার সকালে হামলার ঘটনা ঘটে। এসময় বিদ্যালয়ে বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। মিনাবের স্থানীয় কর্মকর্তা মোহাম্মদ রাদমেহরেহ ইরানি সংবাদমাধ্যমকে জানান, স্কুলটিতে সরাসরি আঘাত হানা হয়। তিনি জানান, হামলার সময় সেখানে প্রায় ১৭০ জন ছাত্রী ছিল।
প্রাথমিক ধারণা অনুযায়ী, উপস্থিত শিক্ষার্থীদের বড় একটি অংশ হতাহত হয়েছে। উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, এ হামলার কঠোর জবাব দেওয়া হবে। ইরানি কর্তৃপক্ষ পুরো ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।
news@26banglatv.com