Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুকুরপাড়ে নারী গ্রাম পুলিশের মরাদেহ, এলাকায় চাঞ্চল্য

২৬ বাংলা টিভি   11-Oct-2025   47

Photo

সিরাজগঞ্জে পুকুরপাড়ে নারী গ্রাম পুলিশের মরাদেহ, এলাকায় চাঞ্চল্য


সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশের পুকুরপাড় থেকে আন্না রানী (৩৮) নামে এক নারী গ্রাম পুলিশের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সকালে স্থানীয়রা তার মরাদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহত আন্না রানী সলঙ্গা থানার ভরমোহনী মধ্যপাপাড়া (নিশিপাড়া) গ্রামের মৃত বিজেন চন্দ্র দাসের স্ত্রী। তিনি সলঙ্গা ইউনিয়ন পরিষদে নারী গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেশ্বর আমিন জানান, সকালে স্থানীয়রা বিদ্যালয়ের পুকুরপাড়ে মরাদেহ পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে গলায় জখমের দাগ রয়েছে।

তিনি আরও জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরাদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত