Logo
বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

প্রেম করে নিজের চেয়ে ৪ গুণ কম বয়সী নারীকে বিয়ে: সমালোচনার জবাবে যা বললেন বৃদ্ধ

২৬ বাংলা টিভি   26-Feb-2026   43

Photo

প্রেম করে নিজের চেয়ে ৪ গুণ কম বয়সী নারীকে বিয়ে: সমালোচনার জবাবে যা বললেন বৃদ্ধ


আন্তর্জাতিক ডেস্ক:

নিজের চেয়ে প্রায় চার গুণ কম বয়সী এক নারীকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ৭০ বছর বয়সী হাকিম বাবর জি নামে এক পাকিস্তানি বৃদ্ধ। ২২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে তার এই বিয়ে ঘিরে অনলাইন জুড়ে চলছে তর্ক-বিতর্ক, সমালোচনা ও সমর্থনের পাল্টাপাল্টি মতামত।

চাকালা স্কিম-থ্রি এলাকায় সম্পন্ন হওয়া এই বিয়ের পর কয়েকজন কনটেন্ট নির্মাতা তাদের বাড়িতে গিয়ে সাক্ষাৎকার নিলে বিষয়টি দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ছোট একটি ভিডিও ক্লিপে বাবর জিকে বলতে শোনা যায়, আমাদের বিয়ে একদিকে পারিবারিকভাবে ঠিক করা, অন্যদিকে ভালোবাসার বিয়েও। আমরা আগে একে অপরকে পছন্দ করি, আমার স্ত্রী প্রেমে পড়ে তারপর নিকাহ সম্পন্ন করা হয়।

তার পাশে দাঁড়িয়ে নববধূও একই বক্তব্য সমর্থন করেন।

সমালোচনার জবাবে বাবর জি বলেন, বয়স শুধু একটি সংখ্যা। মানুষের মন তরুণ থাকাই আসল বিষয়। তিনি একজন তালাকপ্রাপ্তা ছিলেন। এটি আল্লাহর নির্দেশ এবং নবী (সা.)-এর সুন্নাহ। আমি সেই অনুযায়ী বিয়ে করেছি। এতে ভুল কোথায়?

তিনি আরও বলেন, আমি কোনো অবৈধ সম্পর্ক করিনি। তবু মানুষ নেতিবাচক মন্তব্য করছে। যারা সমালোচনা করছেন, তাদের অনেকেই অবৈধ সম্পর্কে জড়ান কিন্তু বিয়েতে আগ্রহী নন।

তার স্ত্রীও বলেন, প্রকৃত ভালোবাসা থাকলে বয়স কোনো বাধা হওয়া উচিত নয়। সঠিক মানুষকে পেলে বিয়ে বিলম্ব করা ঠিক নয় বলেও মত দেন তিনি।

দম্পতি জানিয়েছেন, ঈদুল ফিতরের পর তারা ওমরাহ পালন করতে সৌদি আরব যাবেন। এরপর নেদারল্যান্ডস সফরের পরিকল্পনাও রয়েছে তাদের।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বয়সের বড় ব্যবধান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, আবার কেউ ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে বিয়েটিকে সমর্থন জানিয়ে অবৈধ সম্পর্কের চেয়ে বৈধ সম্পর্ককে প্রাধান্য দেওয়ার পক্ষে মত দিয়েছেন।


news@26banglatv.com


Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত