Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

রাজপথ কাঁপানো সেই সোহেলী এবার ভোটের মাঠে, শৈলকুপার সাধারণ মানুষের মুখে মুখে নতুন সমীকরণ!

২৬ বাংলা টিভি   25-Feb-2026   32

Photo

রাজপথ কাঁপানো সেই সোহেলী এবার ভোটের মাঠে, শৈলকুপার সাধারণ মানুষের মুখে মুখে নতুন সমীকরণ!


সিফাতুল্লাহ আল তন্ময়, শৈলকূপাঃ

যখন রাজপথ ছিল আগুনের গোলার মতো উত্তপ্ত, যখন পুলিশের সাইরেন আর প্রতিপক্ষের রক্তচক্ষু তাড়া করে বেড়াতো প্রতিটি অলিগলি—ঠিক সেই দুঃসময়ে ভয়ের দেয়াল ভেঙে রাজপথে দাঁড়িয়েছিলেন এক লড়াকু নারী। তিনি সোহেলী খাতুন। শৈলকুপার বারইপাড়া গ্রামের এই উচ্চশিক্ষিত এলএলবি পাশ করা নারী আজ আর শুধু একজন কর্মী নন, বরং তৃণমূলের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।

একসময় যখন বিএনপি’র দলীয় কার্যক্রম ছিল প্রায় স্থবির এবং পুলিশি ধরপাকড়ে নেতাকর্মীরা যখন কোণঠাসা, তখন ঢাকার রাজপথে মিছিলের অগ্রভাগে দেখা যেত এই অদম্য সাহসী নারীকে। হামলা, মামলা আর নির্যাতনের স্ট্রিমরোলার উপেক্ষা করে সোহেলী প্রমাণ করেছেন—আদর্শের প্রশ্নে তিনি আপসহীন। দলের দুর্দিনে রাজপথে তার সরব উপস্থিতি আজও শৈলকুপার মানুষের মুখে মুখে ফেরে।

বর্তমানে উপজেলা সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা সোহেলী খাতুন এখন স্বপ্ন দেখছেন বড় পরিবর্তনের। শুধু রাজনীতি নয়, তিনি চান মহিলা দলকে একটি সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে। একজন সচেতন আইনজীবী হিসেবে সমাজসেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার যে তাড়না তার মধ্যে কাজ করছে, তা নজর কেড়েছে সাধারণ মানুষের।

সোহেলী খাতুন বলেন,আমি পদ-পদবির জন্য নয়, বরং শোষিত মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতিতে এসেছি। শৈলকুপার প্রতিটি নারী যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই লক্ষ্যেই কাজ করতে চাই।

সাম্প্রতিক সময়ে শৈলকুপার সাধারণ ভোটারদের মাঝে একটি বড় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লায় আলোচনা চলছে—আসন্ন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে পারেন সোহেলী খাতুন। অতীতের ত্যাগ আর তিতিক্ষার পুরস্কার হিসেবে সাধারণ ভোটাররা তাকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান। এলএলবি পাশ করা একজন সচেতন নারী হিসেবে আইনি ও সামাজিক বিষয়ে তার প্রজ্ঞা।দলের দুঃসময়ে পুলিশের বাধা পেরিয়ে রাজপথে আন্দোলনের নেতৃত্ব।সাধারণ মানুষের সাথে মিশে যাওয়ার অসাধারণ ক্ষমতা এবং সমাজসেবামূলক মানসিকতা।

শৈলকুপার সাধারণ মানুষের দাবি, সোহেলীর মতো লড়াকু ও শিক্ষিত নেতৃত্ব জনপ্রতিনিধি হিসেবে আসলে সাধারণ মানুষের অধিকার রক্ষা হবে। এখন দেখার বিষয়, আগামী নির্বাচনে শৈলকুপার মানুষ তাদের এই প্রিয় মুখটিকে কোন অবস্থানে বসায়।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত