Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়– হাতে শহর পরিচ্ছন্নতায় নামলেন এমপি আবু তালিব

২৬ বাংলা টিভি   25-Feb-2026   35

Photo

চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়– হাতে শহর পরিচ্ছন্নতায় নামলেন এমপি আবু তালিব


শাহিনুর রহমান পিন্টু , ঝিনাইদহ প্রতিনিধি:

চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়– হাতে শহর পরিচ্ছন্নতায় নামলেন নবাগত এমপি মাওঃ আবু তালিব। বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে ওই মহৎ ও ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন তিনি। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে জামায়াত থেকে নির্বাচিত এই সাংসদ নিজেই ঝাড়– হাতে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। উল্লেখ্য, গত ৩/৪ দিন আগে এমপি আবু তালিব শহরের বিভিন্ন সড়কে উপস্থিত হয়ে চাদাবাজদের অবৈধ চাদা আদায় বন্ধ করেন। এতে তিনি এলাকায় সাধারন মানুষের থেকে ব্যাপক প্রসংসা প্রিয় ব্যাক্তি হয়ে উঠেছেন। 

সাংসদ আবু তালিবের নেতৃত্বে পরিচ্ছন্ন টিম শহরের বড় বাজার ও জনতা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামেন। তারা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক প্রচারণাও চালান। এ সময় বাজারের ব্যবসায়ী ও পথচারীরাও এমপির উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

এমপি আবু তালিব বলেন, একটি পরিচ্ছন্ন শহর গড়তে শুধু পৌরসভার ওপর নির্ভর করলে হবে না। এসব কাজে পৌর নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। তিনি নিয়মিত এমন কর্মসূচি চালু রাখার আশ্বাস দেন। সেইসাথে পৌরবাসীদেরও তাদের নিজ নিজ এলাকায় পরিষ্কার রাখতে আহ্বান জানান।

এম পির সাথে পরিচ্ছন্ন কাজে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য কালীগঞ্জ গড়ার প্রত্যায় নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এতে সাধারণ মানুষের মধ্যেও একটি ইতিবাচক সাড়া পড়বে বলে আশা করছি।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত