Logo
রবিবার | ১৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ ময়মনসিংহ

দিপু হত্যা: কারখানার গেটে জনতা জড়ো ও উসকানির অভিযোগে বাবলু গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   23-Feb-2026   84

Photo

ছবিঃ সংগৃহীত


ভালুকায় পোশাক শ্রমিক হত্যাকাণ্ডে গ্রেপ্তার বেড়ে ২৩

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় আরও এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার বাবলু মিয়া হত্যাকাণ্ডের সময় কারখানার গেটে লোক জড়ো করা এবং স্লোগান দিয়ে জনতাকে উসকানি দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি পুলিশের।

রোববার রাতে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন। গ্রেপ্তার বাবলু মিয়া (২৪) স্থানীয় সাইফুল ইসলামের ছেলে।

সোমবার জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্তের কাজ শুরু হয়। এর ধারাবাহিকতায় রোববার রাত ৯টার দিকে পাইওনিয়ার কারখানার উত্তর গেটসংলগ্ন একটি চায়ের দোকান থেকে বাবলুকে গ্রেপ্তার করা হয়।

 

প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার দিন বাবলু প্রথমে কারখানার গেটে লোক সমবেত করেন। পরে উসকানিমূলক স্লোগান দিয়ে জনতাকে উত্তেজিত করেন। তার নেতৃত্বে জনতা দিপু দাসকে গেটের সামনে মারধর করে হত্যা করে। এরপর মরদেহটি স্কয়ার মাস্টারবাড়ি মেইন রোডে নেওয়ার পরও তিনি জনতার সঙ্গে থেকে নির্যাতনে সক্রিয় ভূমিকা রাখেন বলে অভিযোগ পুলিশের।

এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ১৮ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে হত্যা করা হয়। পরে তার মরদেহ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

ঘটনার পরদিন দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


news@26banglatv.com


Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত