Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম লক্ষ্মীপুর

৫ টাকার ঝগড়া, নিভে গেল ছোট ভাইয়ের জীবন

২৬ বাংলা টিভি   22-Feb-2026   79

Photo

৫ টাকার ঝগড়া, নিভে গেল ছোট ভাইয়ের জীবন


লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেয়ায় আলমগীর হোসেন নামে এক আবুধাবি প্রবাসীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের বিরুদ্ধে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত খোরশেদ আলম প্রবাসী আলমগীরের বড় ভাই। তিনি একই এলাকার বাসিন্দা।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, বিদ্যুৎ বিলের ৫ টাকা কম দেয়াকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যার আগে ভাসুরের সঙ্গে তার স্বামীর (আলমগীর) কথা কাটাকাটি হয়। এ সময় তার স্বামী ঘরের থাকলেও তিনি কোনো বিবাদে জড়াননি। ইফতারের পর স্বামী এলাকার একটি দোকানে চা খেতে যান। এ সময় খোরশেদ আলম তাকে বেধড়ক মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলে ফেলে রেখে যান।

খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক স্বামীকে মৃত ঘোষণা করেন।

আলমগীর হোসেন দীর্ঘদিন আবুধাবিতে কর্মরত ছিলেন। ১ ফেব্রুয়ারি তিনি ছুটিতে দেশে ফেরেন।  এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্বজনরা।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত