Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াতে ইসলামী, বেদিতে দাঁড়িয়ে দোয়া

২৬ বাংলা টিভি   21-Feb-2026   44

Photo

প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াতে ইসলামী, বেদিতে দাঁড়িয়ে দোয়া


নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমান ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পৌঁছায় জামায়াত আমিরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। পরে রাত ১২টা ১০ মিনিটে তিনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

এ সময় জোটভুক্ত নেতাদের মধ্যে সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ অন্যরাও উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন।

জানা গেছে, অতীতে দলীয়ভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এভাবে শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি। এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে তারা শ্রদ্ধা নিবেদন করল।

এর আগে রাত ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান শহীদ মিনারে ফুল দেন।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত