Logo
রবিবার | ১৪ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের ডিসির একের পর এক চমক জনবান্ধব ও ব্যতিক্রমধর্মী নানা উদ্যোগে প্রশংসিত হচ্ছে সব মহুলে

২৬ বাংলা টিভি   20-Feb-2026   45

Photo

ঝিনাইদহের ডিসির একের পর এক চমক জনবান্ধব ও ব্যতিক্রমধর্মী নানা উদ্যোগে প্রশংসিত হচ্ছে সব মহুলে


শেখ রুহুল আমিন,ঝিনাইদহ :
ছন্দে ফিরছে ঝিনাইদহ জেলা। প্রায় এক যুগ পর একজন সক্রিয় ও কার্যকর জেলা প্রশাসক পাওয়ায় স্বস্তিতে রয়েছে ঝিনাইদহবাসী। দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদের নেতৃত্বে একের পর এক জনবান্ধব উদ্যোগ, প্রশাসনিক কার্যক্রম ও খেলাধুলার আয়োজনে অগ্রনী ভুমিকার কারনে সব মহুলে ইতোমধ্যে তিনি প্রশংসিত হয়েছেন। তিনি সবচেয়ে চমক দেখিয়েছেন সংসদ নির্বাচনে নিরবিচ্ছিন্ন,শান্তিপূর্ন ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করে। তার কোন কাজ এখানও কেউ বির্তক তৈরি করতে পারেননি। 
স্থানীয়দের মতে, জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ যোগদানের পর থেকে ট্রাক টার্মিনাল, বাস টার্মিনাল, শহীদ মিনার এলাকা,পাগলাকানাই সড়ক, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, টি' বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও অলিগলি দখলমুক্ত করেছেন। এর ফলে শহরজুড়ে সাধারণ মানুষের চলাচল আগের তুলনায় অনেক বেশি সহজ ও নির্বিঘœ হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে ঝিনাইদহ শহর ধীরে ধীরে একটি পরিকল্পিত ও মডেল শহরে রূপ নিয়েছে। পাশাপাশি শীত মৌসুমে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমও চালু রেখেছেন জেলা প্রশাসন। তিনি দায়িত্ব গ্রহণের পরপরই আদালত চতুর, সদর হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দালালচক্র দমন ও দুর্নীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছেন। একই সঙ্গে স্বচ্ছ ভাবে টিআর, কাবিটা, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি করছেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধভাবে আবাদি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তন রোধ, ইটভাটায় মাটি বিক্রি বন্ধ, সরকারি গাছ কর্তন প্রতিরোধ, সরকারি অফিসে দুর্নীতি কমানো এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম গতিশীল করাসহ নানা ক্ষেত্রে প্রশাসনের সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে সব দলের প্রার্থীকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজন করেছেন। দেশের অন্যান্য জায়গায় কিছু ঘটনা থাকলেও তার কঠোর হস্তক্ষেত্রে কারনে ঝিনাইদহে কোন রাজনৈতিক বির্তক সৃষ্টি হয়নি। তিনি প্রশাসনিক দক্ষ অফিসার হলেও খেলাধুলায় তার যে ভুমিকা থাকবে তার প্রমাণও  তিনি করে দেখিয়েছেন। গত বুধবার বিকালে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে চক্ষু  হাসপাতাল ও অন্ধ পুনবার্সন কেন্দ্রের তহবিল সংগ্রহে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ আয়োজন করেন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ফুটবল ম্যাচ থেকে অর্জিত অর্থ ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও জেলার অন্ধ পুনর্বাসনে ব্যবহার করা হবে। এই উদ্যোগটিও দলমত নির্বিশেষে সকলের কাছে প্রশংসিত হয়েছেন। 
এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ জানান, আমার দায়িত্ব ঝিনাইদহ জেলাকে সুন্দরভাবে সাজানো। আমরা চাই, আগামীর বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ ও শাস্তিপূর্ন। সবাই নিয়ে সুখি-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলবো- ইনশআল্লাহ।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত