Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

মন্ত্রীসভায় জায়গা পেলেন সিরাজগঞ্জের মামা-ভাগ্নে

২৬ বাংলা টিভি   17-Feb-2026   37

Photo

মন্ত্রীসভায় জায়গা পেলেন সিরাজগঞ্জের মামা-ভাগ্নে


সিরাজগঞ্জ থেকে :

নতুন মন্ত্রীসভায় ডাক পেয়েছেন একই পরিবারের দুই সদস্য—মামা ও ভাগ্নে। জেলা জুড়ে এ খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বাড়তি আলোচনা।

সূত্র জানায়, বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। একই সঙ্গে তাঁর ভাগ্নে ড. এম এ মুহিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেলা বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসন থেকে নির্বাচিত জাতীয় স্থায়ী কমিটির সদস্য টুকু এর আগেও দায়িত্ব পালন করেছেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের সময় তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।

অন্যদিকে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ও সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে ড. মুহিত এবারই প্রথম সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে নির্বাচিত হয়েছেন। তাঁকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

একই পরিবারের দুই সদস্যের মন্ত্রীসভায় অন্তর্ভুক্তি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা যেমন বাড়ছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে—দায়িত্ব পালনে তারা কী নতুন বার্তা দিতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত