Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

একই গ্রাম থেকে নির্বাচিত ৩ জন

২৬ বাংলা টিভি   14-Feb-2026   38

Photo

একই গ্রাম থেকে নির্বাচিত ৩ জন


নিউজ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ আসনে জয়ী হয়েছেন রাউজান উপজেলার গহিরা গ্রামের তিন কৃতী সন্তান। তারা তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফলাফল ঘোষণার পর থেকে গহিরা গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল দৃশ্য।

জয়ী তিনজন হলেন- বিএনপির জ্যেষ্ঠ নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, তার ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী এবং প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমান-এর ছেলে সাঈদ আল নোমান। তারা যথাক্রমে চট্টগ্রাম-৬ (রাউজান), চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) এবং চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসন থেকে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১২ হাজার ২৩৭ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী ইলিয়াছ নূরী মোমবাতি প্রতীকের প্রার্থী পেয়েছেন ২৭ হাজার ১৪৬ ভোট। জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শাহাজাহান মঞ্জু ২২ হাজার ১১৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নির্বাচিত হয়েছেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাতিজা হুম্মাম কাদের চৌধুরী, যিনি যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। তিনি ১ লাখ ২৪২ ভোট পেয়ে জয়ী হন। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম, যিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৩৯ হাজার ৪৮৫ ভোট পেয়েছেন। চাচা-ভাতিজার যুগপৎ জয় গহিরা গ্রামের আনন্দকে দ্বিগুণ করেছে।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, হালিশহর ও খুলশী) আসন থেকেও ধানের শীষ প্রতীকের জয়। বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান-এর ছেলে সাঈদ আল নোমান ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী শামসুজ্জামান হেলালী ৭৪ হাজার ৪০৭ ভোট পেয়েছেন।

সার্বিকভাবে রাউজান গ্রামের তিন কৃতী সন্তান একসাথে জয়ের মধ্য দিয়ে চট্টগ্রামের রাজনৈতিক ইতিহাসে একটি অনন্য অধ্যায় লিখেছেন।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত