Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

ভিক্ষুকের ঘরে দুই বস্তা টাকা, পুরো এলাকায় চাঞ্চল্য

২৬ বাংলা টিভি   09-Oct-2025   54

Photo

ভিক্ষুকের ঘরে দুই বস্তা টাকা, পুরো এলাকায় চাঞ্চল্য


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জ সদর উপজেলার মাছুমপুর নতুনপাড়ায় এক বৃদ্ধা ভিক্ষুকের কাছ থেকে দুই বস্তা টাকা উদ্ধার হয়েছে—এ খবরে পুরো এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরের দিকে পাইওনিয়ার কেজি অ্যান্ড হাই স্কুল মাঠে স্থানীয়রা সেই টাকা গুনতে বসেন।

স্থানীয়রা জানান, প্রায় ৬৫ বছর বয়সী মোছা. সালেয়া বেগম দীর্ঘ চার দশক ধরে ভিক্ষা করে আসছেন। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ কওমি জুট মিলের পরিত্যক্ত বারান্দায় বসবাস করতেন। নিজের প্রয়োজনেও কখনো অর্থ খরচ করতে দেখা যেত না তাকে।

সালেয়া বেগমের একমাত্র মেয়ে মোছা. শাপলা খাতুন বলেন,মা আমাদের সঙ্গে থাকতেন না, একাই থাকতেন। আজ তার থাকার জায়গা থেকে দুই বস্তা টাকা পাওয়া গেছে। এখন আমি মায়ের কাছেই আছি। এই টাকা দিয়েই মায়ের চিকিৎসা করাব।

তার জামাতা, মাছুমপুর পশ্চিমপাড়ার রিকশাচালক মো. শহিদুল ইসলাম জানান,

শাশুড়ি অসুস্থ ছিলেন। আমি বলেছিলাম চিকিৎসা করাতে, কিন্তু তিনি কখনো বলেননি তার কাছে কত টাকা আছে। আজ এলাকাবাসী গিয়ে বারান্দার নিচ থেকে টাকা বের করেছে। এখন সবাই মিলে গুনছে।

স্থানীয় যুবক শাহিন বলেন,আমি চা খাচ্ছিলাম, তখন দেখি রিকশায় করে দুই বস্তা টাকা আনা হচ্ছে। সালেয়া বেগম প্রায় ৪০ বছর ধরে ভিক্ষা করেন। কেউ জানত না তার কাছে এত টাকা আছে। আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকার মতো হতে পারে।

টাকা গোনার কাজ চলমান থাকায় সঠিক অঙ্ক এখনও জানা যায়নি। তবে বৃদ্ধা ভিক্ষুকের এই ‘গোপন সঞ্চয়’ এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত